মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে এক অগ্নিকান্ডে গরু-ছাগল,ধান-চাউল সহ বিভিন্ন আসবাবপত্র ভূষ্মিভুত হয়েছে। অগ্নিকান্ড থেকে রেহাই পায়নি গবাদি পশুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ (থানা মসজিদ সংলগ্ন ) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাহেরুল ইসলাম প্রতিদিনের মতো দুটি গোয়ালঘরে পৃথক পৃথকভাবে দেশী ও বিদেশী গরু রাখেন। আধাপাকা গোয়ালঘরে রাখতেন মালামালসহ দুটি খাসি ও দেশী তিনটি গরু ,আর পাকা গোয়ালঘরে রাখতেন বিদেশী গরুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাতে হঠাৎ করেই আধাপাকা গোয়াল ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আধাপাকা গোয়ালঘরে রাখা মালামালসহ গবাদিপশু গুলো অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অপরদিকে পাকা গোয়ালঘরে রাখা বিদেশী গরুগুলো অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম সহ জনপ্রতিনিধিরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।