মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়েছে। বুধবার(১৬ মার্চ) সকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন উপজেলা আওয়ামীলীগেরর নবনির্বাচিত সভাপতি , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুল হক মুক্তা (রুবেল)এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো সংবর্ধিত হন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী ,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও সাবেক ছাত্রনেতা সেলিম মোর্শেদ মানিক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী ‘লীগের সভানেত্রী মোছাঃ সিদ্দিকা বেগম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মকলেছুর রহমান, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ আয়োজিত প্রেসক্লাবের সম্মানিত সদসগণ। উল্লেখ, গত ১০ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।