মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে টিসিবি পণ্য পাবে ১৬ হাজার ৪২৯ পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ মার্চ, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর (টিসিবি) পণ্য পাচ্ছেন ১৬ হাজার ৪২৯ পরিবার।
শনিবার (২০ মার্চ) থেকে নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রি করা হবে। কোথায় কোথায় পণ্য বিক্রি করা হবে এবং সম্ভাব্য তারিখও ধার্য্য করা হয়েছে।
সূত্রে জানা যায়, উপজেলার মোট ৪ টি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।
এ নিয়ে উপজেলা প্রশাসন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সভা করে তালিকা প্রস্তুত করেছেন।
জণপ্রতিনিধিদের দেওয়া তালিকা মোতাবেক সমগ্র উপজেলার ১৬ হাজার ৪২৯ টি পরিবারকে টিসিবির পণ্য বিক্রির জন্য কার্ড ইস্যু করা হয়েছে।
তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ভর্তুকি মূল্য ৪৬০ টাকা (প্যাকেজ) দরে ক্রয় করতে পারবেন।
টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
 এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা জানান, বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত টিসিবির পণ্য বিক্রয়। সারাদেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে এই কার্যক্রমে কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান জানান, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগটি নিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে টিসিবির ডিলার নিয়োগ ও তদারিক টিম গঠন করা হয়েছে। রমজানের আগে প্রথম পর্যায় ও রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ে পণ্য বিতরণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।