মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে কৃষিই সমৃদ্ধি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলেচনা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষিই সমৃদ্ধি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলেচনা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চলনায়, উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম রাশেদুল ইসলাম জেলা বিজ প্রত্যয়ন অফিসার টাঙ্গাইল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুলাল উদ্দিন,অতিরিক্ত নুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি হযয়ত আলী, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কৃষক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ,সাহাবুদ্দিন তালুকদার, মালেক তালুকদার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোবহান মিয়া,ফলদা ওয়ার্ড দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ ভৌমিক,এলাকায় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্হানীয় ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন এলাকায় কৃষক বৃন্দ।
অনুষ্ঠান বিশেষ সন্তোষ কুমার দত্ত বলেন , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সরকার যে হারে কৃষকদের প্রনোদনা দিয়ে থাকেন, কৃষক যেন সঠিক ভাবে পাই, কৃষক যেন লাইনে না দাঁড়িয়ে থাকতে হয় সেই দিকে দৃষ্টি দিবেন। কৃষি দেশের অথনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। কৃষক ফসল উৎপাদন করে দেশের অথনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে ও দেশের খাদ্য চাহিদা মিটিয়ে যাচ্ছে। তাই কৃষির উন্নয়নের সাথে সাথে দেশের কৃষকদের জীবনযাত্রায় সরকারকে এগিয়ে আসতে হবে।
গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, তিনি গত বছর চেয়ে এবার জমিতে সরিষার চাষ ভালো হয়েছে। গতবছরের চেয়ে ফলন যেমন বেশি ছিল তেমনি দামও পেয়েছেন ভালো। একারণে চলতি বছরে ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছে।
উপজেলার ফলদা গ্রামের শফিকুল ইসলাম জানান, তিনি এর আগে কখনো সরিষার চাষ করেননি। তবে এবার স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ৫ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামী বছরও সরিষার চাষ করতে আগ্রহী ওই কৃষক।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিএম রাশেদুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে তেল জাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক কৃষকদের সহায়তা করার কারণেই, এ উপজেলায় রবি মৌসুমে সরিষার ফলন বৃদ্ধি পেয়েছে। রবি মৌসুমে সরিষা চাষে আগ্রহী কৃষকদেরকে স্থানীয় কৃষি অফিস থেকে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। সরিষা চাষে আগ্রহী নতুন কৃষকদের সব ধরণের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান ওই কৃষি কর্মকর্তা। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।