মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ইট ভর্তি গাড়ি উল্টে ২ শ্রমিকের মৃত্যু 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
বান্দরবানের লামা উপজেলায় ইট বোঝাই ডাম্পার গাড়ি খাদে পড়ে ২ শ্রমিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দা মো. মিরাজ (২০) ও মো. রিয়াজ (২৩)। এ ঘটনায় মো. হাসেম (২০) নামের এক শ্রমিক আহত হয়।মঙ্গলবার ১৫ মার্চ সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠাল ছড়া ত্রিপুরা পাড়া সড়কের শামুকছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া এলাকাস্থ ভাটা থেকে একটি ডাম্পার গাড়ি ইট বোঝাই করে চকরিয়া উপজেলায় যাচ্ছিল। গাড়িটি সড়কের শামুকছড়া এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৩ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিরাজ ও রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত হাসেমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ডাম্পার খাদে পড়ে ২ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।