মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বেলা সাড়ে  ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের-সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা  প্রাণী বিষয়ক কর্মকর্তা গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা পারভিন, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম বিল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা,জনস্বাস্থ্য কর্মকতা প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা ফুড ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি ও ভোরের ডাক সাপাহার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আজকের সংবাদ সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, প্রচার সম্পাদক দৈনিক সকালের দর্পণ উপজেলা প্রতিনিধি নাজমুল হক সনি, সদস্য ও সময়ের কলম উপজেলা প্রতিনিধি মমিন খান, আবুজার, আবুল হোসেন  সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।