মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর বিএনপি আহবায়ক কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা(গোলাম)

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ মার্চ, ২০২২
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে অন‍্যতম সদস্য পদে মনোনিত হয়েছেন নাগরপুরের ছাত্র ও যুব সমাজের প্রিয় মূখ বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও জনপ্রিয় সাবেক ছাত্রনেতা মো.গোলাম মোস্তফা(গোলাম)।
গত ১০ মার্চ রাতে জেলা বিএনপি প্যাডে জেলা বিএনপি সদস্য সচিব এর সাক্ষরিত  ৫১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি -জেলা আহবায়ক এ্যাড.আহমেদ আজম খান  ও সদস্য সচিব মাহমুদুল হক সানু অনুমোদন দেন। এ কমিটিতে আহবায়ক এম.এ.সালাম, সদস্য সচিব মো.হাবিবুর রহমান হবি ও ০৭ জন যুগ্ম আহবায়ক সহ ৪২ জন সদস্য মনোনিত হন।আর সেই কমিটির অন্যতম সদস্য পদে অলংকৃত হন  নতুন প্রজন্মের অহংকার, অনলবর্ষী বক্তা সাবেক নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মো. গোলাম মোস্তফা (গোলাম)।
শহীদ জিয়ার আর্দশে অনুপ্রানিত হয়ে স্কুল জীবনেই শহীদ জিয়ার  নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। তিনি বিভিন্ন সময় জেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল সহ নাগরপুর উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে প্রথম সারিতে থেকে ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। তিনি ছিলেন নাগরপুরের ছাত্র সমাজের প্রিয় মূখ তারই পুরস্কার হিসাবে নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ক্রিড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।ছাত্র রাজনৈতিক থেকে বিদায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেত্বত্বে ও নাগরপুরের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী এ্যাড.গোতম চক্রবর্তীর দিকনির্দেশনায় নাগরপুরে জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের কাছে পরিচিতি লাভ করেন সাহসী ও সৎ জননেতা হিসাবে সুনাম ও খ্যাতি অর্জন করেন। নাগরপুরের প্রত্যেক গ্রাম মহল্লার গড়ে তুলেছেন তার আর্দশের কর্মী তারই ধারাবাহিকতায় জেলা বিএনপি মো. গোলাম মোস্তফা (গোলাম)কে সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে নির্বাহী সদস্য মনোনিত করেন।
পারিবারিক, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনঃ
মো. গোলাম মোস্তফা (গোলাম) নাগরপুর উপজেলা সদর ইউনিয়ন দুয়াজানী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মহির উদ্দীর।তিনি এক কন্যা সন্তানের জনক।তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অনেক ভাল ফলাফল নিয়ে এম.এ পাশ করেন। তিনি রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাকুরিতে না গিয়ে রাজনৈতিক চর্চার পাশাপাশি তার হাতের গড়া শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল ও কোচিং সেন্টার এর প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তার এর প্রতিষ্ঠান ইতি মধ্যে নাগরপুরের সকল মানুষের নজরে পড়েছে কারন ভাল ফলাফল ও বিভিন্ন দিবসে প্রথম স্হান অধিকারী লাভ করেছেন। করোনাকারীন তার প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতার জন্য লিফলেট,মাস্ক সহ প্রয়োজনীয় উপকরন ফ্রি সরবরাহ করেছেন। উপজেলা প্রশাসন কর্তৃক কয়েকবার তার  বরিষ্ঠ নেত্বত্বের কারনে তার প্রতিষ্ঠান পুরস্কার ও সম্মাননা পেযেছেন।
সাবেক ছাত্রনেতা মো.গোলাম মোস্তফা(গোলাম) সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নাগরপুর দেলদুয়ারের জননন্দিত নেতা বাবু গৌতম চক্রবর্তীর প্রতি ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এছাড়াও তিনি  বিশেষভাবে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র কমিটির নব নির্বাচিত আহবায়ক এম.এ.সালাম, সদস‍্য সচিব জনাব হাবিবুর রহমান হবি সহ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা বিএনপির সকল পর্যায়ের  নেতৃবৃন্দকে।
 গোলাম মোস্তফা  আরও বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে আগামী দিনে বেগম জিয়ার মুক্তি ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল আন্দোলন সংগ্রামে দ্বিধাদ্বন্দ ভুলে সকলকে সাথে নিয়ে কাজ করার এবং যত বাধাবিপত্তিই আসুক না কেন একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নিকট মাথা নত না করার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন।
উল্লেখ্য- আগের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলের নাগরপুর  উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।।সর্বশেষ ২০০৯ সালে নাগরপুর  উপজেলা  বিএনপি‘র আহ্বায়ক কমিটি হয়েছিল।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।