মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় পার্টির পরিচিতি সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ মার্চ, ২০২২

ঝালকাঠি জেলা নবনির্বাচিত জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি কলেজ রোডস্থ একটি কমিনিউনিটি সেন্টারে জেলা সভাপতি মো: আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান। বক্তব্য রাখেন কেন্দ্রিীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মো: বজলুর রহমান,  কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ জলিল গাজী, জেলা কমিটির সহসভাপতি মো: মাহবুবুর রহমান, একেএম বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, সদর উপজেলা সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, রাজাপুর উপজেলার সভাপতি মো: কামরুজ্জামান, কাঠালিয়ার সভাপতি মো: জাকির হোসেন মজনু, নলছিটি উপজেলা সহসভাপতি লিয়াকত হোসেন, ঝালকাঠি পৌর শাখার সভাপতি একেএম বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগীতা করেন ঝালকাঠি পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ।
প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান ইউনিট পর্যায়ে কমিটি গঠন করার তাগিদ দিয়ে বলেন, আগামীতে দলকে ক্ষমতায় নেয়ার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, হুসেআন মোহাম্মদ এরশাদের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তৃন মূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করে ভবিষ্যতে নির্বাচনে সকল আসনে প্রার্থী দিয়ে জাতীয় পার্টি পুনরায় ক্ষমতায় আসবে। এজন্য দরকে আরো শক্তিশালী করতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।