মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ মার্চ, ২০২২
বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ ) দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু হয়। পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।
শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হোসনেয়ারা হক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সভাপতি মজহারুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম,সহ সাধারণ সম্পাদক দুলাল হক, দপ্তর সম্পাদক কায়সার হোসেন সহ সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।