মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” শ্লোগানকে সামনে নিয়ে ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. এশরাজুল হক।
এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক নারী সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।