মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্টদের মাঝে আনুষ্ঠানিকভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধণ করেছেন বিএমপি’র ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম।
তিনি (এডিসি) বলেন, বডি ওর্ন ক্যামেরা ট্রাফিক পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। মাঠপর্যায়ের এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ডিসি এসএম তানভীর আরাফাতের সার্বিক তত্তাবধায়নে নগরীজুড়ে ইতোমধ্যে সিটি সার্ভিলেন্স নামে ২২৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পরবর্তী ধাঁপ হিসেবে ২০টি বডি ওর্ন ক্যামেরা চালু করা হলো। এর মাধ্যমে একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা সড়কে তার আইনী দায়িত্ব পালনের সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কোন পক্ষ দায়ী তা খুব সহজেই উদ্ঘাটন করা যাবে এবং সাধারণ জনসাধারণ সুষ্ঠুভাবে আইনগত সহায়তা পাবেন।
একবার চার্জে এ ক্যামেরা ১২ ঘন্টা ব্যাবহার করা যায়। এরমধ্যে ৩০ জিবি মেমোরি কার্ড রয়েছে। বডি ওর্ন ক্যামেরার জিপিএস প্রযুক্তির সহায়তায় যেকোনোস্থানে বসে ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যর কার্যক্রম নজরদারি করতে পারবেন। এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাফিক পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাসহ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা সহজ হবে।
উল্লেখ্য, এর আগে বডি ওর্ন ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের ওপর দুইদিনব্যাপী ট্রাফিক সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।