গোপালপুরে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। সরকারি অফিসসহ নানাস্থানে নারীরা বিভিন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করছে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
উপজেলার বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী এসময় উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন