মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে দাম্পত্য কলহে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

বিসিএস ক্যাডার হবার স্বপ্ন থাকলেও দাম্পত্য কলহের কারণে আত্মহননের পথ বেঁছে নিয়েছেন গৃহবধূ সাদিয়া আক্তার সাথী (২৪)। ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে তার স্বামী মাইনুল ইসলাম।

সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা। তিনি জানান, সাদিয়া আক্তার সাথীর আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ৭ মার্চ দুপুরে নগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার ডা. শাহজাহান হোসেনের ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে। সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়ালে কাগজে লেখা ছিল ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’। অর্থাৎ তার অদম্য ইচ্ছা ছিলো। ঘরে প্রচুর বই ছিলো, বিসিএস কোচিং করতো। দেখেই বোঝা যায় মেধাবী ছাত্রী ছিল সাদিয়া আক্তার সাথী।

জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সিরাজুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির মেয়ে সাদিয়া। তার স্বামী মাইনুল ইসলাম একটি বেসরকারী কোম্পানীতে চাকরি করেন। কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বেপারীর শ্যালিকা ছিলেন সাদিয়া। স্থানীয়দের দাবি, দুলাভাই ইউপি চেয়ারম্যান কাছে দীর্ঘদিন ছিলেন সাথী। পরবর্তীতে তাকে বিয়ে দেওয়ার পর বোনজামাতার সাথে গভীর সম্পর্ক থেকে যায়। এনিয়ে স্বামীর সাথে দাম্পত্য কলহের চরম আকার ধারণ করে। সূত্রগুলো আরও জানিয়েছেন, সেই ¶োভ আর অভিমানেই সাদিয়া আক্তার সাথী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।