মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ঘরের মধ্যে বোমা বিস্ফোরন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২

বোমা তৈরির কারিগরের বসত ঘরে সোমবার দুপুরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ওই ঘরের সদস্যরা আত্মগোপন করেছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নন্দনপট্টি গ্রামের। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক সরদার বলেন, দুপুর দুইটার দিকে নন্দনপট্টি গ্রামের চিহ্নিত বোমা তৈরির কারিগর ও মাদক বিক্রেতা কবির মৃধা ওরফে বোমা কবির ওরফে কালা কবিরের বসত ঘরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সে (কবির) ওই গ্রামের মৃত মোহাম্মদ মৃধার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরমোহাম্মদ সরদার জানান, খবর পেয়ে তিনিসহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কালা কবিরের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। তিনি আরও জানান, বোমা বিস্ফোরনের পর ওই ঘরের মধ্যের স্টিলের আলমিরাসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে স্টীলের আলমিরার মধ্যে বোমাগুলো সংরক্ষন করাছিলো। সোমবার দুপুরে প্রচন্ড রোদের কারণে বোমাগুলো একত্রে বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, অতিসম্প্রতি একই ইউনিয়নের মাদ্রা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরনে একজনের মৃত্যু হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।