মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নানা কর্মসূচিতে লামায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২
বাঙালি জাতির ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বান্দরবানের লামায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। সেক্ষেত্রে উপজেলা পরিষদ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন সংগঠননের আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সোমবার (০৭ মার্চ,২০২২ ইং) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এতে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।
পরে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ,ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সহ সভাপতি বিজয় আইচ, ইউপি চেয়ারম্যান চাছিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন,আ.লীগ নেতা  কামাল উদ্দীন,স্বপন কুমার দাশ, বিআরটিসি অফিসার মোঃ মাহফুজুর রহমান,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,পিআইও মোঃ মজনুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম, মৎস্য অফিসার মকছুদ আহমদ, সমবার অফিসার আয়মন চৌধুরী, তথ্য অফিসার খন্দকার তৌহিদ,পল্লী উন্নয়ন অফিসার গোপাল কৃষ্ণ চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা ও আজকের বাংলাদেশ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।