মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সাংবাদিকগণের সাথে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. মোঃ হুমায়ুন কবীর। আবাসিক মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় চিকিৎসা সেবা প্রদানে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করে ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণ বক্তব্য রাখেন। সদ্য যোগদানকৃত চিকিৎসকরা হলেন, ডা. মির্জা সাইদুল ইসলাম, ডা. মোঃ রাজু হোসেন, ডা. মোছাঃ হাফিজা খাতুন, ডা.মোঃ জাহিদ হাসান, ডা.মোছাঃ রশিদা আক্তার রেশমা, ডা.নাসরিন ইসলাম, ডা.অনন্যা ও ডা. এ.কে.এম শাফায়াত লস্কর। উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবায় বিভিন্ন সমস্যা সমুহ তুলে ধরেন এবং সমস্যা সমুহ সমাধানের দাবী রেখে সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য দেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার,অন্যতম সদস্য নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। উপজেলায় কর্মরত প্রায় ৩০জন সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।