মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের মেয়ে শাকিলার কৃতিত্ব

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বিশেষ অবদান ও মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় নাসরীন স্মৃতিপদক পেয়েছেন তরুণ নারী অধিকার কর্মী শাকিলা ইসলাম।
বরিশাল নগরীর মেয়ে শাকিলা ইসলাম দেশের শীর্ষস্থানীয় যুব জলবায়ু নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় সমন্বয়কারী। রবিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্য রবিবার দুপুরে এ্যাকশন এইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নারী অধিকার আন্দোলনের অন্যতম কান্ডারী নাসরীন পারভীন হক স্মরণে শাকিলা ইসলামের হাতে স্মৃতিপদক তুলে দিয়েছেন এ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাসরীন পারভীন হকের বড় বোন ও নারীপক্ষের সদস্য শিরিন হক, ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক এমএ মোস্তফা বিল্লাল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে একশনএইড যৌণ হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, স্থানীয় সরকার ব্যাবস্থায় নারী নেতৃত্ব এবং বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার নারীদের সম্মাননা প্রদান করে আসছে। এইবারই স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা বিষয়ক ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।