মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা চার হাজার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২
বর্তমান বাজারে পাইকারি এবং খুচরা ব্যাবসায়ীরা লাগামহীন ভাবে বেশী দামে পণ্য বিক্রি করে যাচ্ছে, সাধারণ জনগণের কাছে। কয়েক মাস ধরেই সয়াবিন তেলের বাজার বেশি, কিছু অসাধু ব্যবসায়ী  অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছে। ফলে আর্থিকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
রবিবার (৬ মার্চ) বিকেলবেলা টাঙ্গাইলের নাগরপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।