মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁর সাপাহারে যানজট দূরীকরনে বাইপাস রাস্তা প্রয়োজন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ মার্চ, ২০২২
নওগাঁর সাপাহারে যানজট দূরীকরনে বাইপাস রাস্তা নির্মাণের উদ্ধেক গ্রহন করা একান্ত জরুরি বলে জানিয়েছেন  সচেতন মহল।
 সাপাহার সদরের প্রতিটি সড়কে যানবাহন সামাল দিতে একজন পুলিশ সদস্য কে হিমশিম খেতে দেখা গেছে।সাপাহার উপজেলায় ট্রাফিক পুলিশ ও বাইপাস রাস্তা না থাকায় দিন দিন বেড়ে চলেছে যানজট, রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন প্রকার দোকান থাকায় রাস্তার উপরে ভিড় জমায় বিভিন্ন যানবাহন । সাপাহার কে যানজট মুক্ত করতে সদরের মেইন রাস্তার উপর থেকে নছিমন,করিমন,অটোরিক্সা, অটোবাইক,  মটরসাইকেল,ভ্যান, ও সকল প্রকার যানবাহন সরিয়ে দূরে কোথাও রাখার ব্যবস্থা ও বাইপাস রাস্তা দিয়ে সবার চলার পথ সুগম করে যানজট মুক্ত করা সম্ভব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল হিসেবে সাপাহারে বাইপাস রাস্তার একান্ত প্রয়োজন যার কোন বিকল্প নেই।বাজারের বিভিন্ন দোকানদার গন জানিয়েছে এই ধরনের যানজট দূর করতে রাস্তার দুই ধারে দোকানপাট অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং অচিরেই বাইপাস রাস্তা নির্মাণ করতে হবে।তবে বাজারের মেইন সড়কে প্রতিনিয়ত বাস ট্রাক এর কারনেই যানজটের সূষ্টি হয় উহা দূরীকরনে ট্রাফিক পুলিশ প্রয়োজন বলেও তারা দাবি জানিয়েছে।
আমের রাজধানীখ্যাত সাপাহারে পুরো আম মৌসুমে মেইন  রাস্তায় আমের হাট বসায় চলাচলে বাধার সৃষ্টি হয় এমনকি স্কুল গামী ছাত্র-ছাত্রীরাও পারাপারে যানজটে পড়ে বাধাগ্রস্ত হয়ে নির্দিষ্ট টাইমে স্কুলে পৌঁছতে পারেনা। তাই আমের হাট বসার পূর্বেই হাট মালিক কে সদরের বাইরে নির্দিষ্ট কোন জায়গায় আমের হাটের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
অপরদিকে জিরো পয়েন্ট এর নিকটবর্তী কাঁচা তরকারী বাজার রাস্তাটির পাকা রাস্তার উপরে দোকানপাট বসিয়ে পুরো রাস্তা দখল করে ফেলেছে কিছু অসাধু ব্যবসায়ী যা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।