মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মহানগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ মার্চ, ২০২২

রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ মার্চ সকালে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহানগরীতে চলমান সকল উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় তালাইমারি থেকে কাটাখালি, বন্ধগেট থেকে সিটি হাট, ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল ফোরলেন সড়ক নির্মাণ, সিটি সেন্টার, স্বপ্নচূড়া প্লাজা, দারুচিনি প্লাজা সহ অন্যান্য বহুতল ভবন নির্মাণ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, বিভিন্ন গোরস্থান, বিভিন্ন বাউন্ডারী ওয়াল, বিভিন্ন ফ্লাইওভার, রুয়েটের বাউন্ডারী ওয়াল, উন্নয়ন কাজে পরামর্শক নিয়োগ, রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার, ০৬, ১০, ১৩ নং ওয়ার্ড কার্যালয় নির্মাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ গোলাম মুর্শেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী আহমেদ আল মঈন, সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।