মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

অসহায় ও গরীব মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ মার্চ, ২০২২

“মানবতার সারারাত, বাড়িয়ে দেই সাহায্যের হাত” এই স্লোগান এ ৩ই মার্চ ২০২২ সারারাত অসহায় ও অনাহারীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ।

গেছে ৩ই মার্চ রাতে প্রতিদিন এর মতো কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ চোখ পড়লো একদল যুবক যুবতীরা একটা গাড়িতে করে খাবার সামগ্রী নিয়ে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ গুলো কে সুন্দর করে ডেকে তুলে তার হাতে ১ প্যাকেট খাবার ও ১ টি পানির  বোতল তুলে দিচ্ছেন।

এই দৃশ্য দেখে আমি যে গাড়িতে ছিলাম সেখান থেকে নেমে তাদের কাছে গিয়ে জানতে চাইলাম আপনারা কি করছেন এখানে, তখন তাদের মাঝ থেকে  কয়েক জন এর সাথে কথা বলে জানতে পারি যে তাদের পূর্বের সিডিউল অনুযায়ী ৩ই মার্চ রাতে  অসহায় ও অনাহারীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।

এই সময় সাহায্যের হাত ২০২১ সংস্থার প্রতিনিধি জনাব মেহেদী হাসান,নুরুল আবসার,শিরিন আক্তারপলি, জাহাঙ্গীর,শেফালী আক্তার,হিমেল,মোস্তফা ও অমিত হাসান হৃদয় এর সাথে একান্ত আলাপ কালে জানতে পারি এর আগে ও তারা ২ টি মাদ্রাসায় অসহায় ও এতিম বাচ্চাদের মাঝে শীত বস্র বিতরণ করেন।

পূর্বে সূচী অনুযায়ী ৩ই মার্চ রাতে প্রোগ্রাম ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এর মধ্যে তাদের সাধ্য অনুযায়ী ১০০০ এর বেশি মানুষ কে বিভিন্ন পয়েন্ট এ ঘুরে ঘুরে খাবার সামগ্রী বিতরণ করে থাকেন।

তাদের প্রোগ্রাম শুরু করে গেন্ডারিয়া থানার সামনে থেকে শুরু করে দয়াগঞ্জ,গুলিস্তান,প্রেসক্লাব, রমনাপার্ক,শাহবাগ,কাওরান বাজার, পান্থপথ,ফার্মগেইট, বিজয় সরর্নী, মহাখালী, তিব্বত, চ্যানেল আই প্রাঙ্গন, সাতরাস্তা, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, কমলাপুর রেলওয়ে স্টেশন, মুগদা, গোপীবাগ, মানিকনগর, গোলাপবাগ, সায়দাবাদ হয়ে প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করা হয়।

আমরা কথা বলে জানতে পারি তারা রাত ১০ টায় বের হয়ে মধ্যে রাত ৩ টার মধ্যে তাদের খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

এই সময় পান্থপথ এলাকায় এক বৃদ্ধ বয়সী রহিম চাচার কাছে জানতে চাইলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন আর যারা খাবার সামগ্রী বিতরণ করছেন তাদের জন্য মন ভরে দোয়া করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।