মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২
নওগাঁর রাণীনগর থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাল,ডাল,তেল,গ্যাস,বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতী এবং দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ-আত্রাই রাস্তার পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানা বিএনপি’র আহ্বায়ক রোকুনুজ্জামান রুকু খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সদস্য ও রাণীনগর-আত্রাই আসনে গত সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম রেজু শেখ। এ ছাড়া রাণীনগর থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান ভিপি,মোসারব হোসেন,সদস্য আল ফারুক জেমস,নজরুল ইসলাম মাস্টার,নয়ন খাঁন লুলু,থানা মহিলা দলের সাধারণ সম্পাদক তহমিনা আক্তার রুহি,থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন,আতিকুল ইসলাম জেমস,সিরাজ এ আলম,ফরহাদ মন্ডল,থানা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,থানা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, থানা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।