মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২

প্রায় সাড়ে চারশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালী পুজা উপলক্ষে শনিবার দিনভর ব্যপক কর্মসূচি পালন করা হয়েছে।

পুজা উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর বার্থী এলাকার সুরম্য মন্দির আঙ্গিনায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা বয়সের হাজারো ভক্তের সমাগম হয়েছেন। শনিবার সকালে চন্ডিপাঠ ও শীতলা পুজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া দুপুরে বলিদান, বিকেলে গীতাপাঠ, সন্ধ্যায় আরতী প্রতিযোগীতা, রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হয়েছে।

মহামারী করোনার কারণে এবছর মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়নি। এছাড়াও অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, পূজা উপলক্ষে এবার মন্দির আঙ্গিনায় নারী ছিনতাইকারীদের উপদ্রব্য বেড়েছে। একাধিক ভক্ত নারীদের ব্যবহৃত স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এক নারী ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারী ভ‚রঘাটা এলাকার মান্তা সম্প্রদায়ের স্থায়ী বাসিন্দা। সে (আটককৃত) জানিয়েছে, তার সাথে আরও চারজন নারী ছিনতাইকারী সদস্য রয়েছে। ভ‚ক্তভোগী টরকী বন্দরের ব্যবসায়ী পঙ্কজ কুন্ডু জানান, তার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নারী ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছেন। তিনি (পঙ্কজ) ভূরঘাটার মান্তা পাড়ায় অভিযান চালিয়ে অন্যান্য নারী ছিনতাইকারীদের গ্রেফতারসহ তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইন উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশপাশি অন্যান্যদের গ্রেফতারসহ ছিনতাই হওয়া অন্যান্যদের মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।