মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২
সারাদেশব্যপী চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল প্রকার নিত্যপ্রযোজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৬, আসনের গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এড. গৌতম চক্রবর্তীর নির্দেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন আরজু, মো. হাবিবুর রহমান হবি, সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাব্বি, বিএনপি নেতা মো. সোরহাব হোসেন মন্সী, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. শাজাহান সাজু, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মীর রাসেল প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।