বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় আবারও একটি পোল্ট্রি ফার্ম আগুনে পুড়ে ছাই ব্যাপক ক্ষতিগ্রস্ত খামারি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আবারও আগুনে পুড়ে গেছে একটি পোল্ট্রি ফার্ম। গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাত্রী সাড়ে ১১ টায়  উপজেলার বিপ্রবেলঘড়িয়া  ইউনিয়নের কাঁশোবাড়িয়া গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই পোল্ট্রি ফার্মের মালিক লিটন আলী(৩০)। ক্ষতিগ্রস্ত খামারি ঐ গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে।
ক্ষতিগ্রস্ত লিটন আলী জানান, অনেক জায়গায় ঋণ করে এই খামার করেছেন তিনি। আগ্নীকান্ডে ৫০০ মুরগি পুড়ে মারা যায়, মুরগির খাবার ও খামারের বিভিন্ন উপকরণ সামগ্রীসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এখন তা শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা তিনি।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন খুব অল্প সময়ে সবকিছু পুড়য়ে দিয়েছে তবে স্থানীয়দের সহায়তায় এই আগুন নেভানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে বলেন,খবর পেয়ে স্থানটি পরিদর্শন করেছি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অভিহিত করেন। পরবর্তীতে সার্বিক ব্যবস্থাপনার সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। পরে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হালিমা বেগম স্থানটি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।