মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নিত‍্যপণ‍্যের জিনিসের দাম বেড়েই চলেছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২

দেশে বেশির ভাগ নিত্যপণ্যের দাম আগে থেকেই চড়া। এর মধ্যে নতুন করে বাড়ল চাউল আটা-ময়দা ও মাছ-মাংসের সাথে তৈলের দাম।

ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে আটা ও ময়দার দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। বাণিজ্যিক খামারে চাষ করা বিভিন্ন মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। নদী ও খাল-বিলের মাছের দাম অন্য সময়ের চেয়ে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশি চাইছেন বিক্রেতারা।

এদিকে, বাজারে খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যাচ্ছে না। কাঁচাবাজার বাজারে বৃহস্পতিবার খোলা সয়াবিন তৈল সামান্য  বিক্রি করতে দেখা যায়। তবে  বৃহস্পতিবার ঐতিহ্যবাহী নওগাঁর হাটের দোকান গুলোতে সয়াবিন তৈল বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা প্রতি কেজি সয়াবিন তৈল ১৯০ টাকা ও শরীসার তৈল প্রতি লিটার ২১০ টাকায় বিক্রি করছিলেন সরকার নির্ধারিত দাম ১৩৩ টাকা।

গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। গত মাসেও এই দর ৫০০ থেকে ৫৫০ টাকা ছিল।

গোলাম মোর্তজা গোশত বিতানের বিক্রেতা মোঃ সামছু বলেন, নিজেরা চার-পাঁচটা গরু জবাই করি। তাই কম দামে (৬০০ টাকা) বেঁচতে পারছি। ব্রয়লার মুরগির দামও কমেনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৫৫ টাকা। বাজার ঘুরে দেখা গেছে পাঙাশ মাছের কেজি (আকারভেদে) ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়।

বিক্রেতারা বলছেন, কিছুদিন আগেও এই মাছের কেজি ছিল ১২০ থেকে ১৩০ টাকা। ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া মাঝারি আকারের রুই, কাতল, মৃগেল ও কালবাউশের দাম এখন ২৮০ থেকে ৩২০ টাকা দাম বেড়েছে আটা ও ময়দারও। সরেজমিনে মান্নান নগর বাজারে গিয়ে দেখা গেছে খোলা বাজারে চাল বিক্রেতা মোঃ ছাত্তার আলী ২৯ শের চাউল বিক্রয় করছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি। এ বিষয় সাধারন জনগন মোঃ তোফায়েলের কাছে জানতে চাইলে তিনি জানান এভাবে নিত‍্যপন‍্যের জিনিসের দাম বাড়তে থাকলে সামনে রোমজান মাস আমরা হয়তো রোযা রাখতে পারবো না।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।