প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সালিশ বৈঠকে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতা পিটা দেয়ার রায় দিয়েছে স্থানীয় সালিশরা। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের।
স্থানীয় ও সালিশ বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের হোসেন দর্জির ছেলে দুলাল দর্জি। এ ঘটনায় শুক্রবার সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন হাওলাদারের বাসার সামনে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তীতে কাউন্সিলর আল আমিন হাওলাদার, ইউপি সদস্য মিলন হাওলাদার, স্থানীয় নিজাম আকন সালিশ বৈঠকে দুলাল দর্জির ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতা পিটা করার রায় প্রদান করেন।
জরিমানা ও জুতা পিটা করার রায় ঘোষনার সত্যতা স্বীকার ইউপি সদস্য মিলন হাওলাদার জানান, ধর্ষণ চেস্টা নয়, প্রতিবন্ধী নারীর ঘরে ঢুকে হাত ধরেছিলো। যা স্থানীয় দুইজন নারী দেখে ফেলে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারের ০১৭১৪৮০২৩১৬ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।
মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে প্রতিবন্ধী গৃহবধুর ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা!
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ মার্চ, ২০২২