মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশে ফিরলেই বিয়ের কথা ছিল ইউক্রেনে রকেট হামলায় নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) নিহত হয়েছেন। তার বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায়।
বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমার চাচাতো ভাই মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে হাদিসুর রহমান। চারভাই বোনের মধ্যে সে (হাদিসুর) দ্বিতীয়। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া করে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার পদে হাদিসুর যোগদান করে।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার পর ইউক্রেন থেকে ওই জাহাজে থাকা অন্য লোকজন হাদিসুর রহমানের বাড়িতে ফোন করে তার (হাদিসুর) নিহতের খবর জানায়। উপজেলা চেয়ারম্যান আরও বলেন, নিহত হাদিসুর রহমানের (৩৩) পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাড়িতে ফিরলে তাকে বিয়ে করানো হবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
আমরা এখন দুশ্চিন্তায় আছি হাদিসুরের মরদেহ দেশে কীভাবে আনবো। যুদ্ধের কারণে যেখান থেকে জাহাজই বের হতে পারছে না, সেখানে হাদিসুরের মরদেহ নিয়ে আসাটা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও উদ্বেগ বাড়ছে। মাকসুদুর রহমান ফোরকান বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করছি।
হাদিসুর রহমানের মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা আগে থেকেই বিচলিত ছিলাম। কারণ হাদিসুর পাঁচদিন আগে তার মাকে মোবাইলে জানিয়েছিল, যুদ্ধে আটকা পরেছে। ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে সেও সন্দেহ প্রকাশ করে। সেটাই সত্য হলো। হাদিসুর আমাদের ছেড়ে চলে গেলো।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার রাত ৯ টা ২৫ মিনিটে ইউক্রেনের বন্দরে থাকা ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা চালানো হয়। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বাকি ২৮ জন নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।