মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মার্চ মাসের গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে এক বৈঠকে মার্চ মাসের পৃথক পৃথক গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০২ মার্চ )সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান,মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী (সুজা),আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ। সভায় দিবসগুলি উদযাপন ও পালনের জন্য পৃথক পৃথক কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য পৃথক পৃথকভাবে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।  প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।