মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য ফরম বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য ফরম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে জেলার দলীয় কার্যালয়ে ঝালকাঠির ৪টি উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম হস্তান্তর করেন জেলা কমিটির সদস্যসচিব মো: তকদীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি সদর উপজেলার সভাপতি চাষী মো: নান্না খলিফা, সদস্য সচিব মাওলানা মো: ইয়াসিন, ঝালকাঠি  পৌরসভার আহ্বায়ক মো: হাবিবুর রহমান মুন্সী, নলছিটি উপজেলা শাখার আহ্বায়ক মো: মজিবর রহমান, কাঠালিয়া সদস্য সচিব শহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো: গোলাম ফারুক মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ১০ টাকা শভেচ্ছা ফি’র বিনিময়ে সদস্য ফরম আগ্রহীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর আগে  ২৩ জানুয়ারী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি ঢাকা গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম জেলা সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/ সদস্য সচিবদের নিকট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপÍ চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।