মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাই রেলওয়ে স্টেশনে বিশ্রামাগারে পানি নেই যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিশ্রামাগারে একমাস যাবত পানির ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক মাস পূর্বে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিশ্রামাগারের টয়লেটগুলোতে পানি পাওয়া যাচ্ছে না।
জানা যায়, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনে ঢাকা- চিলাহাটি ও ঢাকা- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর, রাজশাহী- চিলাহাটি ও রাজশাহী- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর ও ১ জোড়া মেইল ট্রেন, খুলনা- চিলাহাটির মধ্যে চলাচলকারি ১ জোড়া আন্ত:নগরসহ ১ জোড়া মেইল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। যেহেতু এ প্লাটফরমে যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই তাই তাদের অধিাকাংশ সময় বিশ্রামগারে বসে অপেক্ষা করতে হয়। বিশেষ করে ট্রেন বিলম্বে চলাচল করলে এ অপেক্ষার সময় আরও বেড়ে যায়। এদিকে দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশ্রামাগমসহ পুরো স্টেশনের টয়লেটগুলোতে পানির ব্যবস্থা না থাকায় যাত্রী ও স্টেশন কর্মকর্তা কর্মচারিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, গত প্রায় এক মাস পূর্বে আমাদের এ স্টেশনের পানির পাম্প নষ্ট হয়ে গেছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। গত প্রায় ২০/২২ দিন পূর্বে তারা এ পাম্পটি উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু অধ্যাবধি নতুন করে পানির পাম্প স্থাপন করা হয়নি। পানির পাম্প স্থাপনের জন্য আমি গত ২৮ ফেব্রæয়ারী শান্তাহার উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) কে লিখিতভাবে জানিয়েছি। বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) শান্তাহারের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) মো. শফিউল আলম বলেন, বিষয়টি আমাকে জানানোর পর আমি বিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি। তারা বরাদ্দ দিলেই আমরা পানির পাম্পটি স্থাপন করে দেব।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।