চট্টগ্রাম ব্যুরোকক্সবাজার জেলার নবগঠিত উপজেলা ঈদগাও, কালির ছড়া ভূতিয়া পাড়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ দুইজন গুরুতর আহত হয়েছে। বিগত ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে ভুতিয়াপাড়ায় নির্বাচনী শত্রুতার জেরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া পূর্বের পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী মরহুম সুলতান আহাম্মদ এর পুত্র কামাল উদ্দিনের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় উল্লেখ্য এলাকার মোহাম্মদ ইসলামের মেয়ে রুবিনা আক্তার ও শাহাবুদ্দিন। ঘটনার তথ্য ভিত্তিতে জানাযায়, আহত শাহাবুদ্দিন সকালে লবণ চাষের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে লবণ মাঠে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা পথ গতিরোধ করিয়া বিভিন্ন দা,লাঠি নিয়ে আক্রমণ করে মাথায় দায়ের কোপ সহ এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত করে। ভিকটিম শাহাবুদ্দিনের চিৎকারে তার বোন রুবিনা আক্তার ছুটে আসলে তাকেও বেদম মারধর সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে।তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে এক সময় সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যাই। স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়। ভিকটিম এর পরিবারের বক্তব্য মতে,আহতদের চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হয়ে যায়। আহত রুবিনার স্বামী মনজুর আলম সংবাদকর্মী কে জানাই, চিকিৎসাপত্র নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ বিলম্ব হওয়াতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পরামর্শ প্রদান করেন। ভিকটিম শাহাবুদ্দিনের বোনজামাই অর্থাৎ রুবিনার স্বামী মনজুর আলম বাদী হয়ে হামলাকারী সন্ত্রাসীদের আসামি করে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে একখানা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি করা হয় (১) কামাল উদ্দিন(৪৮) পিতা মৃত সুলতান আহাম্মদ (২) আব্দুল কাদের প্রকাশ ব্যক্কাইয়া(৩৮) পিতা মৃত সুলতান আহমদ (৩) গিয়াস উদ্দিন(২৫) পিতা কামাল উদ্দিন (৪) মনির আহমদ(২১) পিতা মৃত মোঃ ইসলাম (৫) তোফায়েল(২০) পিতা আবুলু সর্বসাং পূর্ব ভুতিয়াপাড়া ঈদগাও কালির ছড়া ৬ নং ওয়ার্ড। মামলার বাদী মনজুর আলম জানাই সে বাদী হয়ে মামলা করাতে তার ওপর আক্রমণ ও মেরে ফেলার হুমকি দিচ্ছে। যেকোনো সময় তার উপর আক্রমন করবে বলে নিরাশ্রয় হয়ে পড়ছে। এমনতো অবস্থায় মামলায় উল্লেখ আসামি গনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতের প্রতি হস্তক্ষেপ কামনা করেন।
#চলনবিলের আলো / আপন