মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার উপজেলা কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি চলছে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের রাজস্ব প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে ১ মার্চ  ২০২২ হতে ভূমি অফিসের সামনে কর্মবিরতি পালন করছেন। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন কর্মরত কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সাপাহার শাখা , বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি সাপাহার শাখার অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,উপজেলা ভূমি অফিসের কর্মবিরতির ফলে এলাকার জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং অফিসে কোন ধরনের কাজকর্ম হচ্ছে না। সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাপাহার এলাকার জনসাধারণ।
যার ফলে কর্মচারীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।