মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ মার্চ, ২০২২

“মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষাকরবো ভোটাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরবক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল্লাহ, প্রাণি সম্পদ অফিসার মো. মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, কৃষি স¤প্রসারণ অফিসার চন্দ্র শেখর বসু।
নির্বাচন অফিসার বলেন, ১৮বছর পূর্ণ হলেই ভোটার হওয়া যাবে, এটি একটি চলমান প্রক্রিয়া। বছরের সব সময় ভোটার হওয়া যায়। প্রতি বছর বাড়ি বাড়ি গিয়েও ভোটার করা হয়। সপ্তাহের প্রতি বুধবার উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার করা হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন- রাষ্ট্রে প্রদত্ব সকল সেবা পেতে নাগরিকের জাতীয় পরিচয়পত্র অপরিহার্য। তাই প্রত্যেক যোগ্য নাগরিকের ভোটার হওয়া এবং নির্ভুল জাতীয় পরিচয়পত্র থাকাটা গুরুত্বপূর্ণ।
পট্রধান অতিথি নির্বাচন কমিশনের প্রদত্ত জাতিয় পরিচয় পত্রের বিভিন্ন ভুল সংশোধনে চরম বিড়ম্বনার কথা তুলে ধরে তিনি তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে তিন বছর সময় লাগার কথা জানিয়ে বলেন মানুষের ভোগান্তি লাঘবের জন্য উপজেলা পর্যায়ে যাবতীয় সংশোধনের দায়িত্ব দেয়া উচিত নির্বাচন কমিশনের।
তিনি আরও বলেন, ইভিএম সম্পর্কে সাধারণ জনগন কোনভাবেই অবগত নয়, নির্বাচন কমিশনের উচিত জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে তৃণমুল পর্যায়ে জনগনের মাঝে ব্যপক প্রচার প্রচারনা চালানো। ইভিএম জনগনের উপর চাপিয়ে দেয়ার আগে অবশ্যই নাগরিকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।