মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ মার্চ, ২০২২
“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
 বুধবার  সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।