মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
টাংগাইলের নাগরপুরে  জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাগরপুর এর প্রধান প্রধান সড়কে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টার এর নিজস্ব অফিসে এজিএম মো.শহিদ মিয়ার  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শাখা ম্যানেজার মো.আব্দুল আলিম, ইউনিট ম্যানেজার রাজিব সাহা সহ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর এর কর্মরত বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।
 এছাড়াও নাগরপুর উপজেলা কর্মরত বিভিন্ন বীমা প্রতিষ্ঠান পৃথক-পৃথকভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করেছেন।
উল্লেখ্য,১৯৬০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার এবং ২০২০ সালের ১ মার্চ বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবসটি প্রথম পালিত হয়। এরপর থেকে বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে নানাভাবে দিবসটি পালন করা হয়। এ দিন বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা বের হয়। এছাড়াও বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।