মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নিখোঁজের দীর্ঘ দিনেও সন্ধান মেলেনি বরিশালের রেনু বেগম ও লিমার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

পুলিশী তৎপরতা অব্যাহত থাকলেও নিখোঁজের দীর্ঘ দিনেও সন্ধান মেলেনি বরিশালের গৌরনদীর রেনু বেগম ও লিমার। উদ্বিগ্ন আর উৎকন্ঠায় রয়েছে পরিবারের স্বজনেরা।

নিখোঁজদ্বয়ের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরড়া কুনিয়াকান্দি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রেনু বগম (৫০) গত ১৫ ফেব্রুয়ারি সকালে কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোজ হয়। পরিবারের স্বজনেরা বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে রেনুর স্বামী মজিবুর রহমান ২৫ ফেব্রুয়ারি গৌরনদী মডেল থানায় ডায়েরী করেন, নং-১১২১।

অন্যদিকে একই উপজেলার খাঞ্জাপুর গ্রামের সদ্য ওমান থেকে দেশে ফেরা আব্দুল হানিফ হাওলাদারের স্ত্রী সামসুন্নাহার লিমা (২০) ২৪ ফেব্রুয়ারি বিকেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয় সবজনদের বাড়ি খুজে না পেয়ে লিমার স্বামী হানিফ হাওলাদার বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি গৌরনদী মডেল থানায় ডায়েরী করেন, নং-১২২৪।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হানিফ ওমান থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে লিমার সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে হানিফ দেশে ফিরে সংসার শুরু করলেও লিমা বেপরোয়া জীবন যাপন করতে শুরু করে। ধারনা করা হচ্ছে বেপরোয়া জীবন যাপনের কারনেই লিমা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে।

দু’টি নিখোঁজ ঘটনার তদন্তকারী অফিসার গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, রেনু বগম ও সামসুন্নাহার লিমা নিখোঁজের ঘটনায় দেশের সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের খুঁজে বের করার চেস্টা অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।