মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আগৈলঝাড়ায় ঘর উত্তোলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের আগৈলঝাড়ায় পৌত্রিক জমিতে জোর পূর্বক জায়গা দখল করে ঘর উত্তোলনে বাধা দেয়ায় প্রভাশালী কর্তৃক বাদাকৈ জীবন নাশের হুমকি ধামকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের মৃত মাহাবুবুল হক ২০০৭ সালে তার একই বাড়ির রেকর্ডীয় মালিক মধু খলিফার ছেলে মোহাম্মাদ খলিফার কাছ থেকে বাকাল মৌজায় এসএ- ১২৯১ খতিয়ানে ৫৪৪ ও ৫৪৫ দাগের ৮শতাংশ জমি ক্রয় করেন। মাহাবুবুল হকের মৃত্যুতে পৌত্রিক সূত্রে ওই সম্পত্তির মালিক হয় তার ছেলে দোলোয়ার চৌধুরীসহ ভাই বোনেরা। দোলোয়ার চৌধুরীসহ তার ওয়ারিশরা বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে প্রভাবশালী বাবুল মোল্লা, আবুল মোল্লা, ভাগ্নে রাজিব মোল্লা গত মঙ্গলবার জোরপূর্বক ওই জায়গা দখল করে ঘর উত্তোলন করা শুরু করে।
পরদিন দেলোয়ার চৌধুরী বরিশাল আদালতে মামলা দায়ের করেন, নং-২০। বিজ্ঞ আদালত ওই বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করে আগৈলঝাড়া থানার ওসিকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন।
জবর দখলের ঘটনা দেলোয়ার পুলিশকে জানালে এএসআই ইয়ার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনে বাধাঁ প্রদান করেন। পুলিশ ঘর তুরতৈ বাধা দেয়ায় দেলোয়ার চৌধুরীকে তার ফোনে বাবুল মোল্লার ভাগ্নে রাজিব মোল্লা জীবন নাশের হুমকিসহ হুমকী ধামকী ও অকথ্য ভাষায় গালাগাল করে আসছে।
দেলোয়ার চৌধুরী জানান, বাবুল মোল্লা ও আবুল মোল্লার অত্যাচারে আমরা ঠিকমত এলাকায় বসবাস করতে পারছিনা। তারা জোর করে আমাদের জায়গা দখল করে ঘর উত্তোলন করেছেন। বাঁধা দিতে গেলে হুমকি-ধামকি দেয়। তারা গ্রামের সহজ-সরল, গরীব মানুষকে সুদে টাকা দিয়ে কিছুদিন পরে জায়গা জমি লিখে নেয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত বাবুল মোল্লা বলেন, আমার ক্রয়কৃত জায়গার মধ্যে আমি ঘর তুলেছি, দেলোয়ার চৌধুরীর জায়গার মধ্যে নয়। এ ব্যাপারে এএসআই ইয়ার উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশিত হয়ে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য স্থিতি বজায় রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদান করবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।