মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালিত হয়েছে।
বেলা ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আনন্দ র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, গনিত বিভাগের অধ্যাপক ড. পিনাকী দে এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।