সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি ছোট মনির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ ছোট মনির।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সক উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ স্কুলের ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
এছাড়াও গোপালপুর থেকে ফলদা রাস্তা প্রশস্তকরন, সূতী বলাটা থেকে মনতলা রাস্তা পাকাকরণ, হাউলভাঙ্গা থেকে মাহমুদপুর রাস্তা পাকাকরণ, কোনাবাড়ি রাস্তা, খরুরিয়া রাস্তা পাকাকরণ উদ্বোধন করেন। এছাড়াও শীতবস্ত্র বিতরণ ও সৈয়দপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ এর জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক,
হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, মির্জাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লাভলু, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল জামান আরিফ তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।