সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এমকেপি’র উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে ৬টি ইউনিয়নের নাগরিক সমাজ সংগঠন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আটোয়ারী প্রকল্প কার্যালয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মো: নাজিম কিবরিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপ সভায় গুরুত্বপুর্ণ আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান । মানব কল্যাণ পরিষদ-প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রতিমা রানী বর্মনের সঞ্চালনায় সংলাপ সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ -প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য ডিজেন্দ্র দাস। সংলাপ সভায় মৎস্য বিভাগের সেবা সম্পর্কে এনএসএস সদস্যগণের নিকট আপডেট তথ্য তুলে ধরেন। এরমধ্যে মাছ চাষের সঠিক পদ্ধতি ও পুকুর নির্বাচন সম্পর্কে প্রশিক্ষণ উল্লেখযোগ্য। সংলাপ সভায় উপস্থিত থাকার স্বার্থকতার অনুভুতি ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসএস সদস্য বর্ষা রাণী মোদক, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।