সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে ফেরত আসল শিশু নারী ও পুরুষ সহ ১৫ জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

ভারতে ২ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে  দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে  ১১ জন পুরুষ দুই জন নারী ও ২ জন বাংলাদেশী  শিশু। রোবরার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেনঃ কক্সবাজার জেলার আব্দুল মালেকের ছেলে মোহাম্মাদ শাহিন (২৭) গাজিপুর জেলার মোহাম্মাদ মফিজ আলম এর ছেলে উজ্জল মিয়া (২২)  পাবনা জেলার তজিব উদ্দিন এর ছেলে মোতালেব হোসেন (২৩) বগুড়া জেলার আবুল হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৩) পটুয়াখালী জেলার রুহুল আমীন এর ছেলে সাইদুল ইসলাম (৩২) ময়মনসিংহ জেলার তোফাজ্জেল হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩২) নড়াইল জেলার মহন আলীর ছেলে ইকবল মোল্যা (৩৭) বাগেরহাট জেলার আবুল কালাম এর মেয়ে তাছলিমা খাতুন (২৩) একই জেলার ইকবাল মোল্যার মেয়ে তনি (৬) ও তার মেয়ে মুন্নি (৪) খুলনা জেলার দাউদ এর মেয়ে লাখি বেগম (২৪) পাবনা জেলার আছাদ মিয়ার ছেলে রিপন মিয়া (২২) একই জেলার মিনাজ সরদার এর ছেলে মিঠু সরদার (২৭) নোয়াখালী জেলার রহমান মিয়ার ছেলে  সোহেল মিয়া (২৩) যশোর জেলার ননী গোপাল এর ছেলে উজ্জল কুমার (২০) ।

ফেরত আসা ইকবাল মিয়া বলেন, অভাব অনটনের সংসারে গত দুই বছর আগে তারা অভৈধ পথে ভারতের চেন্নাই শহরে পাড়ি জমায়। সেকানে ১৫ দিন কাজ করার পর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে পুজ্জল সেন্ট্রাল জেলে তারা দুই বছর থাকার পর আজ দেশে ফিরেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা  ভালো কাজের আসায় সীমান্ত পথে ভারতে যায়। তাদের কাছে পাসপোর্ট ভিসা না থাকায় সেদেশের পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। এরপর দুই বছর জেল খেটে আজ তারা দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার এস আই আতিয়ার রহমান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে বেসরকারী একটি এনজিওর কাছে এদের হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী রোকেয়া পারভিন জানায় ফেরত আসাদের যশোর তাদের নিজেদের শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের সেখানে রেখে পরিবার এর সাথে যোগাযোগের মাধ্যেমে হস্তান্তর করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।