সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে রাস্তার সংস্কার কাজ শেষ না হতেই সমস্ত রিপিয়ারিং ওঠে সাফ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে সড়ক ও জনপদের গুরুত্বপূর্ণ সাপাহার-রহনপুর, গোদাগাড়ী রাস্তার দুই কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু হয়ে শেষ না হতেই সমস্ত রিপিয়ারিংয়ের কার্পেটিং ওঠে আগের অবস্থায় ফিরে গেছে। সাপাহার-রহনপুর রাস্তার নিশ্চিন্তপুর মোড়ের অদূরে ভেড়াকুড়ী ব্রিজ হতে পোরশা উপজেলার বালিয়াচান্দা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার রিপিয়ারিং কাজে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই এলাকায় প্রায় জায়গার কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক ও জনপদের পক্ষ থেকে সড়কের ওই সমস্ত জায়গায় রিপিয়ারিং কার্পেটিং এর ব্যবস্থা করা হয়। এরপর নওগাঁর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব পেয়ে প্রায় ১৫ দিন আগে সেখানে রিপিয়ারিংয়ের কাজ শুরু করে। বালিয়া চন্দা মোড় হতে কাজ শুরু করে নিশ্চিন্তপুরের ভেড়া কুড়ী ব্রিজের নিকট না পৌঁছতেই খোট্রাপাড়া মোড় এলাকার সব রিপিয়ারিংয়ের কার্পেটিংগুলো উঠে রাস্তাটি আগের অবস্থায় ফিরে গেছে। বর্তমানে রাস্তার রিপিয়ারিংয়ের জায়গাগুলোর কুঁচিপাথরগুলো ওঠে গিয়ে রাস্তার দুই ধারে স্তুপাকারে জড় হয়ে পড়ে রয়েছে।
রাস্তাটির বিষয়ে ঠিকাদারের কোন প্রতিনিধিকে না পেয়ে সাপাহার এলজিইডি কর্মকর্তা ইমরান হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, রাস্তাটি যেহেতু সড়ক ও জনপদের, সেখানে আমাদের করার কিছুই নেই বা আমরা কিছুই জানি না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল মামুন বলেন, উপজেলা পর্যায়ে তাদের কোন অফিস নেই। তাই সহজে তাদেরকে ধরা যাচ্ছে না। তিনি বিষয়টি নিয়ে নওগাঁ সড়ক ও জনপদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কয়েক দফা কথা বলার চেষ্ট করেও তিনি তাকে পাননি। তবে তিনি এর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।