জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন।
রবিবার বেলা এগারটার দিকে প্রথমেই সফর সঙ্গীদের নিয়ে ইতালীর পিসা টাওয়ার খ্যাত মাহিলাড়া মঠ পরিদর্শন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
একইদিন দুপুরে কসবা আল্লাহর মসজিদ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদি, ভ্যাট কমিশনার সামসুল ইসলাম, নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, বীর প্রতীক সুধীর কুমার দাস, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার সহ অন্যান্যরা।
#চলনবিলের আলো / আপন