সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার টিকা কার্যক্রম পরিদর্শন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

সারাদেশে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচীর কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে ব্যাপক উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে কোভিট-১৯ গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসব টিকাদান কর্মসূচীর কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, টিকা গ্রহণে সাধারণ মানুষের অসচেতনতার কারনে অনেকেই টিকা গ্রহন করেননি। টিকা না নেয়া ব্যক্তিদের টিকার আওতায় অর্ন্তভুক্ত করতে একদিনে এক কোটি টিকাদান কার্যক্রম কর্মসূচী সফল করতে রাণীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকা গ্রহণে মাইকিং ও নানা ভাবে সচেতন করা হয়। শনিবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে এই টিকাদান কার্যত্রম পরিচালনা করা হয়। এসব টিকা কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি, কেন্দ্রের পরিবেশ এবং কোন সমস্যা হচ্ছে কিনা এমনটি দেখতে এবং কার্যক্রম সফল করতে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
উপজেলা সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষ টিকা গ্রহন করছেন। এছাড়া কার্যক্রমকে আরো আকর্ষণীয় করতে প্রতিটি ইউনিয়নে গণটিকা কার্যক্রম উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মাও: মো: শহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।