সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে অবৈধ ভাবে কাটা হচ্ছে কবরস্থানের গাছ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
দেড়’শ বছরের পুরনো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া কবরস্থানের উন্নয়নের জন্য রোপন করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। কিন্তু প্রতিনিয়তই কবরস্থান থেকে চুরি হয়ে যাচ্ছে বড় আকৃতির গাছগুলো। গত কয়েক দিন আগে রাতের আধারে কবরস্থান থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক গাছ কাটা হয়। পরে এলাকাবাসী জানতে পেরে গাছগুলো আটক করে রাখে। তখনই বেরিয়ে আসে কবরস্থান কমিটির লোকজন ও সমিল মালিকের সিন্ডিকেটের বিষয়টি। পরস্পরের যোগসাজশে কোন প্রকার টেন্ডার বা রেজুলেশন ছাড়াই এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। আর এ ঘটনায় এলাকায় বইছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেড়’শ বছরের পুরনো নলুয়া কবরস্থান থেকে রাতের আধারে চুরি করে কাটা হচ্ছে গাছ। স্থানীয়দের অভিযোগ, কবরস্থান কমিটির লোকজন ও স’মিল মালিকের সিন্ডিকেটের মাধ্যমে এসব গাছ পাচার হচ্ছে। সম্প্রতি শতাধিক গাছ আটক হওয়ায় এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
রাতের আধারে এসব গাছ কাটা হলেও শেষ রক্ষা করতে পারেননি ক্রয় সূত্রে গাছের দাবীদার স’মিল মালিক মুক্তার মাঝি৷ স্থানীয়দের তোপের মুখে গাছ ফেলে রেখে যেতে বাধ্য হন তিনি।
এবিষয়ে কবরস্থান কমিটি এবং স’মিল মালিক মুক্তার মাঝি কথা বলতে রাজি না হননি।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা.ইশরাত জাহান বলেন,কবরস্থান কমিটিকে রেজুলেশন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেজুলেশন দিতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।