সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে দুর্লভ ও আমদানিকৃত ঔষধি উদ্ভিদের চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
টাঙ্গাইলের মধুপুরে “বাংলাদেশে দুর্লভ ও আমদানিকৃত ঔষধি উদ্ভিদের চাষাবাদ (Rare & Imported Medicinal Plants Cultivation In Bangladesh)” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেকিপাড়া ব্র‍্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে -এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এবং মূল প্রতিবেদন উপস্থাপন করেন মোয়াজ্জেম হোসেন বাদল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মো. আবু ছালেহ, হাকীম মো. রেজাউল করিম, মো. আনোয়ারুল আলম ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল, ডাঃ মো. আব্দুর রহিম। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।