নাটোরের নলডাঙ্গা উপজেলার সকল টিকাকেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারী) শনিবার সকাল থেকেই নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন পয্যায়ের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকেন্দ্রে সকাল থেকেই টিকা গ্রহণকারীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
সারাদেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আজ সকল টিকাকেন্দ্রে করোনা প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগকে অত্যন্ত বাস্তব সম্মত বলে মনে করছেন টিকা গ্রহীতারা। তারা মনে করেন গ্রাম পয্যায়ে টিকা দেয়াতে যারা কাজকর্ম ব্যস্ত, অসুস্থ লোকজন ও বয়স্ক ব্যক্তিরা টিকা নিতে পারেননি তাদের জন্য একটা সুযোগ তৈরি হলো।