সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় এলজিইডি’র দেড় কোটি টাকার ব্রীজে উঠতে হয় বাশের মই বয়ে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজে উঠতে হচ্ছে বাঁশের মই বয়ে। ব্রীগের সংযোগ সড়ক নির্মান না করায় ওই ব্রীজ জনগনের কোন কাজেই আসছে না।
সংশ্লিষ্ঠ এলজিইডি ও স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের খালের উপর ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে শরীফ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রীজ নির্মাণ কাজ শেষে করে।
দেড় বছর আগে ঠিকাদার ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন করলেও সংযোগ সড়ক না করায় ওই ইউনিয়নের সোমাইপাড়, নাঘিরপাড়, খাজুরিয়া, চাঁদত্রিশিরা ও আস্করসহ ১০ গ্রামের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ বাশের মই বেয়ে ঝুঁকি নিয়ে ব্রীজে উঠে পারাপার হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, সেতুর নির্মাণ কাজ দেড় বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট করেনি ঠিকাদার, এ কারনে লোকজন বাঁশের মাই বানিয়ে সেই মাই বেয়ে ব্রীজে উঠে পারাপার হচ্ছে।
সাবেক ইউপি সদস্য ইউনুস বক্তিয়ার জানান, সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকার কারনে এই সেতুটি আমাদের এলাকার লোকজনের কোন কাজেই আসছে না। আমরা এলাকাবাসী বাঁশ দিয়ে মই তৈরি করে সেই মই বেয়ে কোনরকম জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজে উঠে পারাপার হচ্ছি।
বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া হলেও এখন পর্যন্ত মাটি ভরাট করেনি।
ঠিকাদার ফয়েজ শরীফ জানান, ব্রীজের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে ব্রীজের এক পাশে একটি পুকুর থাকায় ওই পুকুর ভরাট করে রাস্তা নির্মাণ করতে অতিরিক্ত বরাদ্দের দরকার। এলজিইডি বিভাগে অতিরিক্ত বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই ব্রীজের দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, ব্রীজটি সচল করতে ও দুই পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সংযোগ সড়ক তৈরি হলে সেতুতে মানুষের যাতায়াতে আর দুর্ভোগ পোহাতে হবে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।