সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

১৪ বছর পর নিজ বাড়িতে ফিরলেন মিনহাজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

১৪ বছর আগে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে মাছের ব্যবসা করতে বাংলাদেশ-ভারত বর্ডার এলাকায় যান মিনহাজ আলী। সেখানে গিয়ে তিনি হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি ও থানায় জিডি করেও তাঁকে ফিরে পায়নি তাঁর পরিবার। সে নিখোঁজ হওয়ার ২ বছর পর তার স্ত্রী নার্গিস বেগম মারা যান।

সম্প্রতি বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) হটাৎ আরও দুই ছেলে ও ২য় স্ত্রী নিয়ে নিজ বাড়ি ফিরে আসেন মিনহাজ আলী। দীর্ঘ ১৪ বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়ে মা হারা সন্তানরা খুব খুশি।

মিনহাজ নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামের মৃত নওশের ফকিরের ছেলে। তার বর্তমান বয়স ৫০ বছর।

সরেজমিনে দেখা যায়, মিনহাজ তাঁর ২য় স্ত্রী, বড় মেয়ে-জামাই, বড় দুই ছেলে-ছেলের বউরা ও ছোট আরও দুই ছেলে মিলে বসে আনন্দে সময় কাটাচ্ছেন। তাঁর পরিবারও তাঁকে পেয়ে খুশি। তাঁর ছোট সন্তানদের আদর করছেন তাঁর বড় সন্তানরাসহ অনেকে। এদিকে এত বছর পর বাড়িতে ফিরে আসায় তাঁকে দেখতে বাড়িতে ভিড়ও করছেন গ্রামের মানুষ।

এ বিষয়ে কথা হয় বড় ছেলে শান্তর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, আব্বা ব্যবসা করতে গিয়ে হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। দুই বছর পর মা মারা যান’

পরিবার ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে মিনহাজ আলী বলেন, ‘আমি ২০০৮ সালে বাংলাদেশ-ভারত সিমান্তে মাছের ব্যবসা করতে গিয়ে হারিয়ে যায়। বর্ডার পার হলে বিএসএফরা আমাকে ধরে জেলে বন্দী করে। পরিবারের লোকজন খোঁজ খবর নেয়না দেখে আমাকে ছেড়ে দিলে ঢাকায় এসে রাজমিস্ত্রীর কাজ শুরু করি। নিজেকে একা একা লাগে ভেবে ২য় বিয়ে করি। এতোদিন পরে আগের পরিবারকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।